উদ্দীপকে AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ভারসাম্য অবস্থার কী পরিবর্তন হবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্ম স্বাভাবিক মুনাফার ভারসাম্য থেকে অস্বাভাবিক মুনাফার ভারসাম্যে উপনিত হবে। ভারসাম্য অবস্থায় যদি ফার্মের গড় ব্যয় দামের আপেক্ষা কম হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অর্থাৎ একচেটিয়ায় ফার্মকে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে ভারসাম্য অর্জনের দুটি শর্তের পাশাপাশি অতিরিক্ত P > AC শর্ত হিসেবে ধরা হয়। চিত্রে গড় ব্যয় AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করে AC₁ হয়। G বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। G বিন্দুতে ভারসাম্য দাম 12 টাকা এবং পরিমাণ 10 একক নির্ধারিত হয়। এখন ফার্মের গড় ব্যয় রেখা AC, হলে 10 একক উৎপাদনে একক প্রতি গড় ব্যয় দাঁড়ায় 10 টাকা। এ ক্ষেত্রে ফার্মটির- মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ= 12 × 10 = 120 টাকা এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় উৎপাদনের পরিমাণ = 10 × 10 = 100 টাকা। সুতরাং, মুনাফা (Π) = TR-TC=120-100- 20 টাকা। অর্থাৎ ফার্মটির গড় ব্যয় রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে 20 টাকা পরিমাণ অতিরিক্ত মুনাফা অর্জন করবে। যা অস্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ভারসাম্য অবস্থার কী পরি…
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর