উদ্দীপকে a ও b এর মধ্যে ভারসাম্য বিন্দু কোনটি এবং কেন?
উত্তর: উদ্দীপকে a ও b বিন্দুর মধ্যে ভারসাম্য বিন্দু হলো b বিন্দু। একটি ফার্ম সার্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে ভারসাম্যের মাধ্যমে কাম্যতা অর্জন করে। যে উৎপাদনে তার মুনাফা সর্বোচ্চ হয়, সে উৎপাদন বিন্দুকে ফার্মের ভারসাম্য বিন্দু বলে। ভারসাম্য বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয় এবং প্রান্তিক ব্যয় রেখার ঢাল > প্রান্তিক আয় রেখার ঢাল হয়। উদ্দীপকে b বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান। এ বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখার ঢাল অপেক্ষা প্রান্তিক আয় রেখার ঢাল বেশি। অর্থাৎ b বিন্দু হলো ফার্মের ভারসাম্য বিন্দু। আর b বিন্দুতে ফার্মটি সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। কিন্তু a বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হলেও প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢাল থেকে ছোট। তাই a বিন্দুকে ভারসাম্য বিন্দু বলা যায় না। তাছাড়া এ বিন্দুতে ফার্ম অদক্ষ অঞ্চলে উৎপাদন করে। তাই এ বিন্দুতে মুনাফাও সর্বোচ্চ হয় না। সুতরাং বলা যায়, b বিন্দুতে ফার্ম ভারসাম্যের সব শর্ত পালন করে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে a ও b এর মধ্যে ভারসাম্য বিন্দু কোনটি এবং কেন?
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর