উদ্দীপকে ফার্মটির ভারসাম্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে। পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে ফার্ম স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। ও ক্ষতি স্বীকার করে উৎপাদন করে। ফার্মের মোট আয় মোট ব্যয় ও অপেক্ষা বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পালন করতে হয়। প্রান্তিক ব্যয় (MC) প্রান্তিক আয় (MR) হবে এবং MC রেখার ঢাল > MR রেখার ঢাল হবে। এছাড়া অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে P > AC অতিরিক্ত শর্ত হিসেবে ধরা হয়। উদ্দীপকের চিত্রে b বিন্দুতে ভারসাম্য অর্জনের শর্ত দুটি পালিত হয়েছে। b বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ Oq নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে P > AC হওয়া ফার্মটি অস্বাভাবিক মুনাফা' অর্জন করবে। চিত্রে ভারসাম্য বিন্দুতে মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = OP × Oq= OPbq মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = OP₁ × Oq = OP₁cq সুতরাং মুনাফা ( [গণিত] ) = TR – TC = OPbq - OP₁cq = P₁Pbc সুতরাং, [গণিত] = P₁Pbc . অতএব , ফার্ম এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফার্মটির ভারসাম্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর