উদ্দীপকের কোন বিন্দুতে ফার্মের ভারসাম্যের শর্তগুলো পালিত হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: জাউদ্দীপকে F বিন্দুতে ফার্মের ভারসাম্যের শর্তগুলো পালিত হয়েছে। আমরা জানি, একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্যের জন্য দুটি শর্ত পালন করতে হয়। ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় (MR) এবং প্রান্তিক ব্যয় (MC) পরস্পর সমান হবে অর্থাৎ MR = MC, অন্যটি ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় (MC) রেখা প্রান্তিক আয় (MR) রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ MC রেখার ঢালের চেয়ে বড়। অতএব যে বিন্দুতে এ দুটি শর্ত পালিত হয় তাই কোন ফার্মের ভারসাম্য বিন্দু। উদ্দীপকের চিত্রতে MC রেখা MR রেখাকে F বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এ বিন্দুতে MC = MR হবে এখানে MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বড় হবে। ভারসাম্য যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুতেই দ্রব্যের দাম নির্ধারিত হয়। ভারসাম্য বিন্দু বরাবর দ্রব্যের যে পরিমাণ পাওয়া যায় তাই ভারসাম্য পরিমাণ। সুতরাং বলা যায়, F বিন্দুই হলো ভারসাম্য বিন্দু।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন বিন্দুতে ফার্মের ভারসাম্যের শর্তগুলো পালিত হয়েছে ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর