উদ্দীপকে থেকে ফার্মের ভারসাম্যের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফার্মটিতে স্বল্পকালীন ভারসাম্যের চিত্র প্রতিফলিত হয়েছে। একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্যে তিন ধরনের মুনাফা অর্জন হতে পারে। ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখার নিচে অবস্থান করলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আর যদি AC রেখা AR রেখার উপরে অবস্থান করে তাহলে ফার্ম লোকসান করবে। শুধু তখনই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করবে। উদ্দীপকের চিত্রটিতে দেখতে পাচ্ছি ফার্মটিতে ভারসাম্য অর্জিত হয়েছে F বিন্দুতে। যেখানে দ্রব্যের দাম (P) 50 টাকা এবং গড় ব্যয় (AC) 50 টাকা। অর্থাৎ দাম (P) ও গড় ব্যয় (AC) একই বলে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করছে। ফলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। যা একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রেই সম্ভব। উদ্দীপকে উল্লিখিত ফার্মটিতে দ্রব্যের দাম, P = 50 টাকা দ্রব্যের পরিমাণ, Q = 50 একক গড় ব্যয়, AC = 50 টাকা অতএব, ফার্মটির মোট আয়, TR = P × Q = (50x50) টাকা = 2,500 টাকা মোট ব্যয়, TC = AC x Q = (50x50) টাকা = 2,500 টাকা ফার্মটির মুনাফা = TR - TC = (2,500-2,500) টাকা = 0 অতএব, ফার্মটির মুনাফা শূন্য বিধায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। ফলে চিত্রটিতে একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য প্রতিফলিত হয়েছে। কেননা এ বাজারে দীর্ঘকালে শুধু অতিরিক্ত মুনাফাই অর্জন সম্ভব।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে থেকে ফার্মের ভারসাম্যের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর