উদ্দীপকের 'আহারে বাহারে' খাবারের দোকানটি অর্থনীতির যে বাজারকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর: উদ্দীপকের 'আহারে-বাহারে' খাবার দোকান অর্থনীতির একচেটিয়া বাজারকে নির্দেশ করে। একচেটিয়া বাজারের অন্যতম বৈশিষ্ট্য এখানে একজন মাত্র বিক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতা থাকবে। দ্রব্যটির নিকট পরিবর্তক কোনো দ্রব্য থাকবে না। ফলে ক্রেতারা বাধ্য হয়ে এক জায়গা থেকেই কিনতে হয়। এই সুযোগে বিক্রেতা দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। এখানে বাজার সম্পর্কে ক্রেতাদের পরিপূর্ণ জ্ঞান থাকে না । উদ্দীপকে লক্ষ করা যায় মাওয়া ঘাটে 'আহারে-বাহারে' নামে একটিই মানসম্মত খাবার দোকান আছে। অন্য কোনো মানসম্মত খাবার দোকান না থাকায় পর্যটকরা এখানেই খেতে বাধ্য হয়। এই সুযোগে দোকানটি তার খাবারের দাম বাড়িয়ে দেয়। অতএব এ দোকানটি একচেটিয়া বাজার নির্দেশ করে। এ বাজারে অন্য কেউ প্রবেশ করতে চাইলও বাধাপ্রাপ্ত হয়। ফলে একচেটিয়া কারবারীর কর্তৃত্ব বজায় থাকে। এ বাজারে বিক্রেতা তার ইচ্ছামতো যোগান নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জন করে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'আহারে বাহারে' খাবারের দোকানটি অর্থনীতির যে বাজারকে নির্দ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর