একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হয় কেন?
উত্তর: অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। আবার, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের কাজে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আমরা জানি, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না এবং উক্ত ফার্ম ব্যতীত অন্য কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না। তাই একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হয় কেন?
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর