আমরা জানি যে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থেকে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। উদ্দীপকের সূচি অনুসারে দাম হ্রাস না পেয়ে 10 টাকায় স্থির থাকলে AR ও MR নির্ণয় করে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো এবং বাজার ব্যবস্থার প্রকৃতির ওপর আলোচনা করা হলো-
উপরের সূচিতে দেখা যায়, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় নির্দিষ্ট বা স্থির হারে বৃদ্ধি পায়। এছাড়া গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান (P = AR = MR) হয়।
সূচিতে প্রাপ্ত মানের ভিত্তিতে নিচে AR ও MR রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ (Q) ও লম্ব অক্ষে দাম (P), গড় ও প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। চিত্রানুসারে বাজারে 10 টাকা দাম স্থির রয়েছে। এই 10 টাকা দামে কোনো ফার্ম বা বিক্রেতা যত খুশি দ্রব্য বিক্রি করলেও দামের কোনো পরিবর্তন হয় না। ফলে গড় আয় (AP) 10 টাকা সব সময় একই থাকে। বিক্রির পরিমাণ পরিবর্তিত হলেও গড় আয় (AR)-এর কোনো পরিবর্তন না হওয়ায় প্রান্তিক আয় (MR) 10 টাকা এর সমান থাকে। সুতরাং AR = MR রেখা হলো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে অঙ্কিত গড় আয় ও প্রান্তিক আয় রেখা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো P = AR = MR। তাই দাম হ্রাস না পেয়ে 10 টাকায় থাকায় অর্থাৎ AR = MR = 10 হওয়ায় এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে থাকে।