প্রদত্ত উদ্দীপকের চিত্রে কোনো একটি ফার্মের যে ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে, তাতে দেখা যায়, ভারসাম্য বিন্দু F এ ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন করছে। এ পরিস্থিতিতে উদ্দীপকের চিত্রে যদি ফার্মের AC রেখা F ও G বিন্দুর মধ্য দিয়ে গমন করে তবে উদ্ভূত পরিস্থিতি নিম্নোক্তভাবে বিবেচনা করতে হবে:প্রথমত, যদি AC রেখা F বিন্দু দিয়ে গমন করে তবে ফার্মের আয়- ব্যয়ের অবস্থা দাঁড়ায় নিম্নরূপ:মোট আয় (TR) = গড় আয় (AR) উৎপাদনের পরিমাণ (Q)
TR = AR x Q
= (১৫ × ১০) = ১৫০ টাকা
TC = গড় ব্যয় (AC) × উৎপাদনের পরিমাণ (Q)
= AC x Q
= (১৫ × ১০) = ১৫০ টাকামুনাফা =TR-TC
= (১৫০- ১৫০) টাকা
= ০ (শূন্য) টাকা।এক্ষেত্রে ফার্মের মুনাফা ০ (শূন্য)। যা স্বাভাবিক মুনাফা বলে বিবেচিত হয়। স্বাভাবিক মুনাফা অর্জন করতে থাকলে ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।দ্বিতীয়ত, যদি ফার্মের AC রেখা G বিন্দু দিয়ে অতিক্রম করে তবে ফার্মের আয়-ব্যয় পরিস্থিতি দাঁড়ায় নিম্নরূপ:
মোট ব্যয় (TC) = গড় ব্যয় (AC) × উৎপাদনের পরিমাণ (Q)= (১০ × ১০) = ১০০ টাকা।
মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) উৎপাদনের পরিমাণ (Q) = (১০ × ১০) = ১০০ টাকাএক্ষেত্রে ফার্ম পণ্য বিক্রয় করে মোট পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণটা তুলে আনতে পারে। এক্ষেত্রে যন্ত্রপাতি চালু রাখার স্বার্থে ও সুদিনের আশায় ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।