উদ্দীপকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের গড় ব্যয় রেখার পরিবর্তনে ভারসাম্য অবস্থায় মুনাফার যে পরিবর্তন হয়েছে তা নির্ণয় করতে বলা হয়েছে।
প্রথমত, ধরা যাক ফার্মের গড় ব্যয় রেখা হলো চিত্রে প্রদর্শিত AC রেখা। এর অবস্থানের ভিত্তিতে ভারসাম্য অর্জন অবস্থায় ফার্মের মুনাফার পরিমাণ নিম্নরূপভাবে নির্ণয় করা হলো:
ভারসাম্য অবস্থায় ফার্মের মোট আয় (TR) = (P x Q) = (14 × 20) টাকা = 280 টাকা
মোট ব্যয় (TC) = (AC × Q) = (11 × 20) টাকা = 220 টাকা
মুনাফা = TR-TC = (280-220) টাকা
= 60 টাকা (অস্বাভাবিক মুনাফা)
দ্বিতীয়ত, ধরা যাক, ফার্মের গড় ব্যয় রেখা হলো চিত্রে প্রদর্শিত AC, রেখা। এর অবস্থানের ভিত্তিতে ভারসাম্য অর্জন অবস্থায় ফার্মের মুনাফার পরিমাণ নিম্নরূপভাবে নির্ণয় করা হলো:
(TR) = (AR x Q) = (14 × 20) টাকা = 280 টাকা
(TC) = (AC x Q) = (19 × 20) টাকা = 380 টাকা
∴ মুনাফা = TR - TC
= (280-380) টাকা
= - 100 টাকা
এক্ষেত্রে ফার্ম 100 টাকা ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করেছে।