'ক' বাজার এবং 'খ বাজারে AR = MR হয়' কথাটির সত্যতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকের 'ক' বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং 'খ' বাজারটি একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে। ফলে প্রতিটি অতিরিক্ত একক বিক্রির ফলে মোট আয়ে যে বৃদ্ধি ঘটে (MR), তা পূর্বের গড় আয়ের (AR) সমান হয়। অপরদিকে, একচেটিয়া বাজারে বিক্রেতা যদি বেশি পরিমাণে পণ্য বিক্রি করতে চায়, তবে তাকে পর্যায়ক্রমে পণ্যের দাম কমাতে হয়। দাম কমানোর ফলে প্রতিটি অতিরিক্ত একক থেকে প্রাপ্ত আয় বা প্রান্তিক আয় (MR) দ্রুতগতিতে কমতে থাকে। উদ্দীপকের 'ক' তথা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। ফলে সেখানে ১, ২, ৩, ৪ একক সব ক্ষেত্রেই আয় ১০ টাকা। ফলে সেখানে AR = MR। অন্যদিকে, 'খ' তথা একচেটিয়া বাজারে AR রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী। অর্থাৎ, বিক্রয় বৃদ্ধির সাথে দাম কমছে। দাম কমলে MR রেখা সবসময় AR রেখার নিচে থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির বলে AR = MR হয়। কিন্তু একচেটিয়া বাজারে দাম পরিবর্তনশীল হওয়ায় সেখানে AR = MR কখনো সমান হতে পারে না। বরং AR সর্বদা MR এর থেকে বেশি হয়। ফলে MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। অর্থাৎ, প্রশ্নোক্ত বক্তব্যটি সত্য নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'ক' বাজার এবং 'খ বাজারে AR = MR হয়' কথাটির সত্যতা যাচাই করো।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর