উদ্দীপকে 'B [গণিত] বলতে কোন বাজারকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] পণ্যের বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এ বাজারে একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা-বিক্রেতা বাজারে বিদ্যমান দাম সম্পর্কে পূর্ণভাবে জ্ঞাত থাকে। ফলে প্রত্যেক বিক্রেতা একই দামে পণ্য বিক্রয় করে থাকে। এ বাজার থেকে কোনো বিক্রেতা চলে যেতে কিংবা নতুন কোনো বিক্রেতা যোগদান করতে পারে।উদ্দীপকের 'B [গণিত] পণ্যের বাজারে সমজাতীয় উৎপাদনে অবাধ প্রতিযোগিতা লক্ষ করা যায়। যেখানে ক্রেতা বিক্রেতা কেউই দামকে প্রভাবিত 'করতে পারে না। উৎপাদিত পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যের সাথে 'B [গণিত] বাজারের বৈশিষ্ট্যের মিল লক্ষ করা যায়। সুতরাং, উদ্দীপকের 'B [গণিত] বাজার হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B বলতে কোন বাজারকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর