'A [গণিত] পণ্যের ও 'B [গণিত] পণ্যের বাজারের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] পণ্যের বাজার একচেটিয়া বাজার হলেও 'B [গণিত] পণ্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প থাকে না। অন্যদিকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা- বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয়-বিক্রয় করে থাকে।উদ্দীপকের 'A [গণিত] পণ্যটির সরবরাহকারী মাত্র একটি প্রতিষ্ঠান এবং যা কোনো বিকল্প দ্রব্য নেই। তাই 'A [গণিত] পণ্যের বাজারটি একচেটিয়া বাজার। পক্ষান্তরে, 'B [গণিত] পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকায় একই দামে পণ্য ক্রয়-বিক্রয় হয়। তাই 'B [গণিত] পণ্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়ায় কেবল একটি ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। অপরদিকে, পূর্ণ প্রতিযোগিতায় সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত অনেকগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। একচেটিয়া বাজারে বিক্রেতা দাম ও যোগান নিয়ন্ত্রণ করার কারণে উৎপাদনকম হয়। পক্ষান্তরে, পূর্ণ প্রতিযোগিতায় বাজারে অসংখ্য ফার্ম থাকায় এখানে উৎপাদন বেশি হয়। একচেটিয়া বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে না। কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে। একচেটিয়া বাজারে ফার্ম তার LAC (দীর্ঘকালীন গড় খরচ) রেখার সর্বনিম্ন বিন্দুতে পৌছার আগেই ভারসাম্য অর্জন করে। ফলে ফার্ম অদক্ষই থেকে যায়। পক্ষান্তরে, পূর্ণ প্রতিযোগিতায় সব ফার্ম তার LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করে, যা ফার্মের কাম্য উৎপাদন ক্ষমতা নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'A পণ্যের ও 'B পণ্যের বাজারের মধ্যে পার্থক্য লেখো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর