উদ্দীপকের চিত্রদ্বয়ের কোন বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত কার্যকর হবে এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রদ্বয়ে 'E [গণিত] বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত কার্যকর হবে। স্বল্পকালের ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুটি। প্রথমত, ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। অর্থাৎ MR=MC হবে। দ্বিতীয়ত, ফার্মের MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা অধিক হতে হবে। যে বিন্দুতে এ দুটি শর্ত পালিত হবে সেখানে ফার্ম ভারসাম্য অর্জন করবে। উদ্দীপকের 'ক' চিত্রে চিহ্নিত বিন্দুতে F, E ও H। এখানে E বিন্দুটি ফার্মের দাম বা গড় আয় ও প্রান্তিক আয় রেখার ওপর অবস্থিত। তাই এ বিন্দু দিয়ে ফার্মের প্রান্তিক ব্যয় রেখা গমন করলে ভারসাম্যের দুটি শর্ত পালিত হবে। অন্যদিকে, খ চিত্রে, তিনটি বিন্দু F, H ও E। এখানেও একমাত্র বিন্দুই MR রেখার ওপর অবস্থিত। একমাত্র E বিন্দু দিয়ে MC রেখা গমন করলেই কেবল ভারসাম্যের দুটি শর্ত পালিত হবে। অতএব, চিত্রদ্বয়ের E বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত কার্যকর হবে। যে কোনো ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। এক্ষেত্রে ফার্মের মুনাফা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়। তাই এটি ভারসাম্যে অর্জনের প্রয়োজনীয় শর্ত। এছাড়াও ফার্মের MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বেশি হলে তা ভারসাম্য অর্জনের নিশ্চয়তা দান করে। অতএব, বলা যায়, উদ্দীপকে E বিন্দুতে যেহেতু এ উভয় শর্ত পূরণ হয়েছে তাই এটি ফার্মের ভারসাম্য বিন্দু।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রদ্বয়ের কোন বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত কার্যকর হব…
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর