শেয়ারFacebookWhatsApp

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে শুধু কি পরিবর্তনশীল খরচ থাকে?

উত্তর: স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে পরিবর্তনশীল খরচ নয় বরং স্থির খরচও থাকে। যে উৎপাদন অপেক্ষকে একটি বা কয়েকটি উপকরণ পরিবর্তনশীল ও বাকিগুলো স্থির ধরা হয় তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন [গণিত] হলো একটি স্বল্পকালীন অপেক্ষক। কারণ, এক্ষেত্রে ব্যবহৃত দুটি উপকরণ L-(শ্রম) ও K-(মূলধন) এর মধ্যে L-কে পরিবর্তনশীল ও K-কে স্থির তথা K0 = 5 ধরা হয়েছে। এক্ষেত্রে যদি L-কে পরিবর্তনশীল ও K0-কে স্থির খরচ ধরা হয়, তবে বলা যায়, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে শুধু কি পরিবর্তনশীল খরচ থাকে?

উদ্দীপক

নিচের চিত্রে দুটি বাজারে দ্রব্য বিক্রয়ের পরিমাণ দেওয়া হলো:-

Sylhet · 2017

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে একটি দ্রব্য তার ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে বোঝায়।

উত্তর

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে পরিবর্তনশীল খরচ নয় বরং স্থির খরচও থাকে। যে উৎপাদন অপেক্ষকে একটি বা কয়েকটি উপকরণ পরিবর্তনশীল ও বাকিগুলো স্থির ধরা হয় তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন Q=f( L, K0)=5+2 L\mathrm{Q}=f\left(\mathrm{~L}, \mathrm{~K}^0\right)=5+2 \mathrm{~L} হলো একটি স্বল্পকালীন অপেক্ষক। কারণ, এক্ষেত্রে ব্যবহৃত দুটি উপকরণ L-(শ্রম) ও K-(মূলধন) এর মধ্যে L-কে পরিবর্তনশীল ও K-কে স্থির তথা K0 = 5 ধরা হয়েছে। এক্ষেত্রে যদি L-কে পরিবর্তনশীল ও K0-কে স্থির খরচ ধরা হয়, তবে বলা যায়, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

উত্তর

উদ্দীপকের আলোকে নিচে B বাজারের গড় আয় (AR) রেখা অঙ্কন করা হলো: বিক্রেতা তার দ্রব্যের দাম হিসেবে যা পায় তাই হলো তার গড় আয় (AR)। এ হিসেবে উদ্দীপকের সূচিতে দামকে গড় আয় হিসেবে বিবেচনা করা যায়। চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ ও লম্ব অক্ষে গড় আয় পরিমাপ করা হয়েছে। B বাজারের ১ একক, ২ একক, ৩ একক, ৪ একক, ও ৫ একক বিক্রয়ের পরিমাণে বিক্রেতার গড় আয় (AR) হয় যথাক্রমে ১০ টাকা, ৯ টাকা, ৮ টাকা, ৭ টাকা, ও ৬ টাকা যা চিত্রে যথাক্রমে a, b, c, d ও e দ্বারা নির্দেশিত হয়েছে। এখন বিক্রয়ের পরিমাণ (Q) ও গড় ব্যয় (AR) নির্দেশক a, b, c, d ও e বিন্দুগুলো যুক্তকরে (AR) রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকের আলোকে B বাজারের গড় আয় (AR) রেখা।

উত্তর

বিক্রেতা পণ্যের দাম হিসেবে যা পায় তাই হলো তার গড় আয় (AR)। এ হিসেবে উদ্দীপকের সূচিতে প্রদত্ত দামকে গড় আয় হিসেবে বিবেচনা করা যায়। A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে তা জানার জন্য উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে K চিত্রে A বাজারের গড় আয় (AR) ও L চিত্রে B বাজারের গড় আয় (AR) রেখা অঙ্কন করা হলো। উপরে A ও B বাজারের গড় আয় (AR) রেখার যে চিত্রদ্বয় অঙ্কন করা হয়েছে তা পর্যালোচনা করলে এ দুই বাজারের AR রেখা দুটির মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যায়। নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো:A বাজারের AR রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল; কিন্তু B বাজারের AR রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। A বাজারের AR রেখার ঢাল শূন্য, যেখানে B বাজারের AR রেখার ঢাল ঋণাত্মক। A বাজারে বিক্রয়ের পরিমাণ হ্রাস-বৃদ্ধির কারণে AR রেখার কোনো পরিবর্তন ঘটে না; কিন্তু B বাজারে বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের কারণে AR রেখার পরিবর্তন ঘটে। A বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে না; কিন্তু B বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে। তাই A ও B বাজারে AR রেখার মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়।
HSCEconomics 1st PaperSylhet 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।