উদ্দীপক হতে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র অনুযায়ী এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে-(i) প্রথম বা প্রয়োজনীয় শর্ত: MRMC। অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়।(ii) দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত: ভারসাম্য বিন্দুতে MR রেখার ঢাল <MC রেখার ঢাল। অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে।এছাড়া এই বাজারে AC এর অবস্থানের ওপর মোট ব্যয় ও মুনাফার অবস্থা নির্ভর করে।উদ্দীপকের চিত্রে ARMR হলো গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। AC ও MC হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা।ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শত অনুযায়ী E বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং এক্ষেত্রে ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ 100 হয়। গড় ব্যয় AC=৪। আমরা জানি, মোট আয় (TR) = দাম উৎপাদনের পরিমাণ TR = 10 × 100 TR = 1000 এবং AC এর অবস্থান অনুযায়ী মোট ব্যয় TC = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ TC = 8 × 100 TC = 800 এক্ষেত্রে মুনাফার পরিমাণ [গণিত] = মোট আয় - মোট ব্যয় = TR-TC = 1000-800 [গণিত] = 200 উদ্দীপক অনুযায়ী ফার্মের মুনাফা = 200 টাকা। এবং এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম যে মুনাফা অর্জন করে তা মূলত অস্বাভাবিক মুনাফা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর