AC রেখা E বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মের মুনাফার ধরনের কেমন পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মের মুনাফার পরিবর্তন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- অঙ্কিত চিত্রে AR = MR হলো ফার্মের গড় ও প্রান্তিক আয় রেখা। AC হলো ফার্মের প্রাথমিক গড় ব্যয় রেখা এবং MC হলো প্রান্তিক ব্যয় রেখা। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। E বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম 10 এবং পরিমাণ 100 একক। সুতরাং মোট আয় 10× 100 = 1000 এবং গড় ব্যয় রেখা AC অনুযায়ী মোট ব্যয় ৪ × 100 = 800 টাকা।সুতরাং মুনাফার পরিমাণ [গণিত] = 1000-800 = 200 টাকা। এখন AC রেখা পরিবর্তিত হয়ে যদি E বিন্দুতে স্পর্শ করে তবে পরিবর্তিত AC রেখা হবে AC₁। AC রেখা পরিবর্তিত হওয়ায় মোট ব্যয় পরিবর্তিত হবে। এক্ষেত্রে AC1 রেখা অনুযায়ী, মোট ব্যয় TC = AC₁ × Q = 10 × 100 = 1000 টাকা সুতরাং মুনাফা হবে [গণিত] = TR – TC∴ [গণিত] = 1000 - 1000 = 0∴ মুনাফা = 0 হবে।এ শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। অতএব দেখা যায়, উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শক হলে মুনাফা 0 হবে অর্থাৎ স্বাভাবিক হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
AC রেখা E বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মের মুনাফার ধরনের কেমন পরিবর…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর