উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপক হতে মোট মুনাফা নির্ণয় করা হলো-উদ্দীপকের চিত্রে AR ও MR ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। আবার AC ও MC রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের শর্ত অনুযায়ী, C বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে। যেখানে MC= MR। সুতরাং এক্ষেত্রে ভারসাম্য দাম OB এবং ভারসাম্য পরিমাণ OG। গড় ব্যয় (AC) = OE আমরা জানি, মোট আয় [গণিত] = দাম × উৎপাদনের পরিমাণ = OB × OG = OBCG AC রেখার অবস্থান অনুযায়ী, মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = OE × OG = OEFG এক্ষেত্রে মুনাফার পরিমাণ [গণিত] = TR - TC = OBCG-OEFG = - BEFC এক্ষেত্রে ফার্মের মুনাফার পরিমাপ [গণিত] অর্থাৎ ফার্ম ঋণাত্মক মুনাফা অর্জন করেছে। সুতরাং ফার্মের ক্ষতি হবে। এক্ষেত্রে ফার্মের ক্ষতির পরিমাণ BEFC.
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর