উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফা নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। কোনো ফার্মের গড় আয় (AR) গড় ব্যয় (AC) অপেক্ষা বেশি হলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। মোট আয় (TR) এবং মোট ব্যয়ের (TC) পার্থক্য 'ই'- ফার্মের মুনাফা। এক্ষেত্রে একচেটিয়া ফার্মের গড় ব্যয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে। উদ্দীপকের চিত্রে E বিন্দুতে MR এবং MC রেখা পরস্পরকে ছেদ করায় ফার্মটি ভারসাম্য অর্জন করেছে। এই ভারসাম্য বিন্দুতে উৎপাদনের পরিমাণ (Q) হলো 24 একক। এই উৎপাদনে ফার্মের দাম বা গড় আয় (AR) হলো 36 টাকা এবং গড় ব্যয় (AC) হলো 24 টাকা। এক্ষেত্রে, একক প্রতি মুনাফা = গড় আয় (AR) – গড় ব্যয় (AC) = 36-24 = 12 ∴ মোট মুনাফা (n) = একক প্রতি মুনাফা × উৎপাদনের পরিমাণ = 12 × 24 = 288 ∴ যেহেতু AR > AC, তাই ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। সুতরাং, উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফার পরিমাণ হলো 288।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফা নির্ণয় করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর