X পণ্যের বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: X পণ্যের বাজারটি একচেটিয়া বাজার।যে দ্রব্য বিক্রয়ে কোনো প্রতিষ্ঠান একচেটিয়া অধিকার লাভ করে সেই প্রতিষ্ঠান বাজারের সেই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক ও বিক্রেতা থাকে। তাছাড়া একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন ও বিক্রি করে সে দ্রব্যের তেমন কোনো পরিবর্তক দ্রব্য বাজারে থাকে না। এ বাজারে নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই। এ বাজারে দ্বিতীয় কোনো উৎপাদনকারী বা বিক্রেতা না থাকায় ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এ বাজারে উৎপাদনকারীকে দাম সৃষ্টিকারী বলা হয়।উদ্দীপকে X পণ্যটির একজন মাত্র বিক্রেতা, যা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিক্রেতা নিজেই দ্রব্যের দাম ও যোগানের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, X পণ্যটির বাজার একটি একচেটিয়া বাজার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X পণ্যের বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
i. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা থাকে। কিন্তু একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য হলেও বিক্রেতার সংখ্যা একজন।
ii. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য বা দ্রব্য সর্বত্র একই দামে ক্রয়-বিক্রয় হয়। অপরদিকে, একচেটিয়া বাজারে দ্রব্যের দাম সর্বত্র সমান থাকে না।
iii. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। অপরদিকে, একচেটিয়া বাজারে উৎপাদক বা ফার্ম ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করে।
iv. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের ওপর কোনো বিশেষ ফার্মের প্রভাব পড়ে না। ফলে AR=MR=P রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু একচেটিয়া বাজারে AR রেখা ডান দিকে নিম্নগামী হয়। ফলে দাম হ্রাস-বৃদ্ধির মাধ্যমে একচেটিয়া কারবারী উৎপাদন বা বিক্রির পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারে।
v. পূর্ণ প্রতিযোগিতায় ফার্মসমূহ অবাধে শিল্পে প্রবেশ কিংবা প্রস্থান করতে পারে। কিন্তু একচেটিয়া বাজারে কোনো ফার্ম অবাধে প্রবেশ করতে পারে না।vi. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম কম থাকে। কিন্তু একচেটিয়া বাজারে দ্রব্যের দাম বেশি থাকে।পরিশেষে বলা যায়, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অধিক জনপ্রিয়।