শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে চিনির বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঔষধের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। উদ্দীপকে উল্লেখ আছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান। যা স্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে। নিচে ঔষধের বাজারের একটি ফার্মের স্বাভাবিক মুনাফাসহ স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখানো হলো- উপরের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় দেখানো হয়েছে। SAC ও SMC যথাক্রমে স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। P = AR = MR হলো দাম, গড় আয় ও প্রান্তিক আয় রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল। চিত্রে SMC রেখা MR রেখাকে E বিন্দুতে ছেদ করছে। E বিন্দুতে MC = MR এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠে। ফলে E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। E বিন্দুতে ভারসাম্য, দাম OP。 এবং ভারসাম্য পরিমাণ OQ。। আমরা জানি, ফার্মের মোট আয় [গণিত] ফার্মের মুনাফা [গণিত] ঔষধের বাজারে ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্যে উপনীত হয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে চিনির বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত…

উদ্দীপক

একটি দেশের সকল চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত চিনি একটি নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশে চিনির অসংখ্যা উৎপাদনকারী ও ক্রেতা রয়েছে।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে কোনো নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয়-বিক্রয়কে বাজার বলে।

উত্তর

পূর্ণ প্রযোগিতামূলক বাজারে কোনো ফার্ম দ্রব্যমূল্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না বলে বাজার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় হয়। অর্থাৎ কোনো ফার্ম যত খরচ করেই পণ্য উৎপাদন করুক না কেন তাকে বাজার নির্ধারিত দামেই পণ্য বিক্রি করতে হয়। এ কারণে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত ঔষধের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে দরকষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য কোনোরূপ বিধিনিষেধ ছাড়া অবাধে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এ বাজারে ক্রেতা-বিক্রেতার পক্ষপাতহীন অবস্থায় দ্রব্যের ক্রয়-বিক্রয় হয়। আবার একজন ক্রেতার চাহিদা বাজার চাহিদার একটি নগণ্য অংশ মাত্র। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের মূল্য একবার নির্ধারিত হলে কোনো একজন ক্রেতা বা বিক্রেতার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়।উদ্দীপকে একটি দেশের সফল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত ঔষধ একটি নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশে অসংখ্য উৎপাদনকারী ও ক্রেতা রয়েছে যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উল্লিখিত ঔষধের বাজারটি পূর্ণ প্রতিযোগিতার বাজার।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঔষধের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। উদ্দীপকে উল্লেখ আছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান। যা স্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে। নিচে ঔষধের বাজারের একটি ফার্মের স্বাভাবিক মুনাফাসহ স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখানো হলো- উপরের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় দেখানো হয়েছে। SAC ও SMC যথাক্রমে স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। P = AR = MR হলো দাম, গড় আয় ও প্রান্তিক আয় রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল। চিত্রে SMC রেখা MR রেখাকে E বিন্দুতে ছেদ করছে। E বিন্দুতে MC = MR এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠে। ফলে E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। E বিন্দুতে ভারসাম্য, দাম OP。 এবং ভারসাম্য পরিমাণ OQ。। আমরা জানি, ফার্মের মোট আয় (TR)=P×Q=OPo×OQo(\mathrm{TR})=\mathrm{P} \times \mathrm{Q} =\mathrm{OP}_{\mathrm{o}} \times \mathrm{OQ}_{\mathrm{o}}=OPoEQo=\mathrm{OP}_{\mathrm{o}} \mathrm{EQ}_{\mathrm{o}} ফার্মের মোট ব্যয় (TC)=AC×Q=OPo×OQo(\mathrm{TC})=\mathrm{AC} \times \mathrm{Q}=\mathrm{OP}_{\mathrm{o}} \times \mathrm{OQ}_{\mathrm{o}}=OPoEQo=\mathrm{OP}_{\mathrm{o}} \mathrm{EQ}_{\mathrm{o}} \therefore ফার্মের মুনাফা (π)=TRTC=OP0EQ0OP0EQ0=O(\pi)=\mathrm{TR}-\mathrm{TC}=\mathrm{OP}_0 \mathrm{EQ}_0-\mathrm{OP}_0 \mathrm{EQ}_0=\mathrm{O}\therefore ঔষধের বাজারে ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্যে উপনীত হয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।