শেয়ারFacebookWhatsApp

চিত্রে 'n [গণিত] বিন্দুতে ফার্মের উৎপাদন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা-ব্যাখ্যা কর।

উত্তর: হ্যাঁ, উদ্দীপক ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এ বিষয়ে আমার মতামতের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো-স্বল্পমেয়াদ বলতে এমন এক সময় মেয়াদকে বোঝানো হয় যখন ফার্ম উৎপাদনের স্থির উপাদান পরিবর্তন করতে পারে না কিন্তু পরিবর্তনীয় উপাদান পরিবর্তন করতে পারে। ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তবে তাকে স্থির খরচ বহন করেই যেতে হয়। অর্থাৎ ফার্ম উৎপাদন করুক বা না করুক তাকে স্থির খরচ (যেমন- যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি, বিদ্যুৎ ইত্যাদির ভাড়া ও রক্ষণাবেক্ষণ ব্যয়) বহন করতে হয়। তাই স্বল্পমেয়াদে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে যদি সেই উৎপাদন দ্বারা পরিবর্তনশীল খরচের সাথে স্থির খরচের কিছুটা ওঠে আসে। উদ্দীপকের চিত্রে [গণিত] ও [গণিত] রেখা E বিন্দুতে ছেদ করায় ভারসাম্য নির্ধারণ হয়েছে। এই ভারসাম্য অনুযায়ী ফার্মের মোট আয় [গণিত] টাকা এবং মোট ব্যয় [গণিত] টাকা। যেহেতু [গণিত] তাই ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। চিত্রে [গণিত] হলো গড় পরিবর্তনশীল রেখা। এ রেখা দ্বারা ফার্মের পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জানা যায়। উক্ত ফার্ম যতক্ষণ পর্যন্ত [গণিত] রেখার উপরে অবস্থান করবে অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা মোট আয় বেশি থাকবে ততক্ষণ ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ পরিচালনা করবে। কারণ মোট আয়, মোট পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে বেশি হলে তাতে মোট স্থির ব্যয়ের কিছুটা ওঠে আসে।অতএব বলা যায়, উদ্দীপকে ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চিত্রে 'n বিন্দুতে ফার্মের উৎপাদন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা-ব্যাখ্যা…

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

রাজশাহী কলেজ · 2025

উত্তর

যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলে।

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য লক্ষ করা যায় না। ফার্ম একক ব্যবস্থাপনায় এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র অনুযায়ী এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে ভারসাম্য অনুযায়ী লাভ/ক্ষতি নির্ধারিত হয়। উক্ত বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে-
i. প্রথম বা প্রয়োজনীয় শর্ত:
MRMCMR MC। অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় (MR)(MR) = প্রান্তিক ব্যয় (MC)(MC)
ii. দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত: ভারসাম্য বিন্দুতে MR রেখার ঢাল
<MC<MC রেখার ঢাল। অর্থাৎ MCMC রেখা, MRMR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে।এছাড়া, এই বাজারে ACAC-এর অবস্থানের ওপর মোট ব্যয় ও মুনাফার পরিমাণ নির্ভর করে। উদ্দীপকের চিত্রে AR=MRAR = MR হলো গড় আয় ও প্রান্তিক আয় রেখা। ACMCAC ও MC হলো গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। E বিন্দুতে ভারসাম্যের উভয়ই শর্ত পালিত হয়েছে। ফলে E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। সুতরাং E বিন্দুতে ভারসাম্য দাম 20 টাকা এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ 10 একক। আমরা জানি, মোট আয় (TR)(TR) = দাম × উৎপাদনের পরিমাণ (Q)(Q) = 20 × 10 = 200 টাকা ACAC -এর অবস্থান অনুযায়ী, মোট ব্যয় (TC)(TC) = গড় ব্যয় (AC)(AC) × উৎপাদনের পরিমাণ (Q)(Q) = 25 × 10 = 250 টাকা এক্ষেত্রে লোকসানের পরিমাণ মোট আয় মোট ব্যয় = 200-250 =-50 উদ্দীপকের ভারসাম্য অনুযায়ী ক্ষতির পরিমাণ 50 টাকা

উত্তর

হ্যাঁ, উদ্দীপক ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এ বিষয়ে আমার মতামতের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো-স্বল্পমেয়াদ বলতে এমন এক সময় মেয়াদকে বোঝানো হয় যখন ফার্ম উৎপাদনের স্থির উপাদান পরিবর্তন করতে পারে না কিন্তু পরিবর্তনীয় উপাদান পরিবর্তন করতে পারে। ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তবে তাকে স্থির খরচ বহন করেই যেতে হয়। অর্থাৎ ফার্ম উৎপাদন করুক বা না করুক তাকে স্থির খরচ (যেমন- যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি, বিদ্যুৎ ইত্যাদির ভাড়া ও রক্ষণাবেক্ষণ ব্যয়) বহন করতে হয়। তাই স্বল্পমেয়াদে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে যদি সেই উৎপাদন দ্বারা পরিবর্তনশীল খরচের সাথে স্থির খরচের কিছুটা ওঠে আসে। উদ্দীপকের চিত্রে MCMCMRMR রেখা E বিন্দুতে ছেদ করায় ভারসাম্য নির্ধারণ হয়েছে। এই ভারসাম্য অনুযায়ী ফার্মের মোট আয় (TR)=20×10=200(TR) = 20 × 10 = 200 টাকা এবং মোট ব্যয় (TC)=25×10=250(TC) = 25 × 10 = 250 টাকা। যেহেতু TC=250>TR=200TC = 250 > TR = 200 তাই ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। চিত্রে AVCAVC হলো গড় পরিবর্তনশীল রেখা। এ রেখা দ্বারা ফার্মের পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জানা যায়। উক্ত ফার্ম যতক্ষণ পর্যন্ত AVCAVC রেখার উপরে অবস্থান করবে অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা মোট আয় বেশি থাকবে ততক্ষণ ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ পরিচালনা করবে। কারণ মোট আয়, মোট পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে বেশি হলে তাতে মোট স্থির ব্যয়ের কিছুটা ওঠে আসে।অতএব বলা যায়, উদ্দীপকে ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।