রাহাতের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: রাহাতের ক্রয়কৃত দ্রব্যটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য-বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। একচটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ধারণাটির প্রবক্তা ই. এইচ চেম্বারলিন-এর মতে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর বৈশিষ্ট্যগুলো হলো- অনেক অপেক্ষাকৃত ছোট ছোট ফার্ম সদৃশ কিন্তু সামান্য পৃথককরণ দ্রব্য। শিল্পে প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা এবং অপূর্ণ ধারণা।অতএব একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক প্রনের বাজার, যেখানে বহুসংখ্যক বিক্রেতা একই ধরনের কিন্তু পৃথককৃত ও নিকট পরিবর্তক দ্রব্য বিক্রি করে থাকে। এরূপ বাজারের সূত্রপাত তখনই ঘটে যখন বহুসংখ্যক বিক্রেতা পৃথককৃত দ্রব্য উৎপাদন করে। এরূপ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে- বহুসংখ্যক বিক্রেতা, পৃথককৃত দ্রব্য, নিজস্ব দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বিক্রেতার আংশিক প্রভাব, নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা, বিজ্ঞাপনের আবশ্যকতা ইত্যাদি। বাংলাদেশে সাবান, টুথপেস্ট, কলম, সিগারেট ইত্যাদির বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ।রাহাতের ক্রয়কৃত বাজারের বৈশিষ্ট্যগুলোর সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। কারণ সে যে ম্যাটাডর কলম কিনতে গিয়েছে তার সমতুল্য অন্য কলমও বাজারে আছে। যেমন ইকোনো। এটিও গুণে ও মানে প্রায় একই হলেও এদের মধ্যে সামান্য পার্থক্য আছে। এছাড়া এগুলোর দামের মাঝেও পার্থক্য আছে। এসব বৈশিষ্ট্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রাহাতের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর