শেয়ারFacebookWhatsApp

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে রাহাতের ক্রয়কৃত পণ্যের বাজারের সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে রাহাতের ক্রয়কৃত পণ্যের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে।অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।রাহাতের ক্রয়কৃত পণ্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও Monopolistic Com. বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার Perfect. Competition-এ AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু Monopolistic Competitive Market-এ সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতা সম্পর্কিত থাকে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে রাহাতের ক্রয়কৃত পণ্যের বাজারের স…

উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রাহাত : আমাকে একটি ম্যাটাডর কলম দিন।দোকানদার: ভাইয়া এ সপ্তাহে গুড লাক কলমের দাম কমেছে, নেবেন কি?রাহাত : কেন ম্যাটাডর থেকে গুড লাক কলম কি মানে-গুণে আলাদা?দোকানদার : না, তেমন নয়। বাজারে অনেক কোম্পানি আছে। তাদের সবার কলম প্রায় একই মানের। কেবল দেখতে সামান্য ভিন্ন।রাহাত : তাহলে আমাকে ম্যাটাডরই দিন। এটিই আমার ভালো লাগে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

যে বাজারে ক্রেতা একজন, বিক্রেতাও মাত্র একজন, সে রূপ বাজারকে বাইলিটারেল মনোপলি বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে।

উত্তর

যোগান রেখা যেকোনো নির্দিষ্ট দামে যোগানের সম্ভাব্য পরিমাণ দেখায়। কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে একই যোগানের পরিমাণ সম্পর্কিত হতে পারে। আবার একই দামের সাথে বিভিন্ন যোগানের পরিমাণ সম্পর্কিত হতে পারে। পূর্ণ প্রতিযোগিতায় MC রেখার একাংশ ফার্মের যোগান রেখা প্রকাশ করে। সেক্ষেত্রে পণ্যের মূল্য ও পরিমাণের মধ্যে একক সম্পর্ক পরিলক্ষিত হয়। কিন্তু একচেটিয়া বাজারে পণ্যের মূল্য ও পরিমাণের মধ্যে কোন একক সম্পর্ক থাকে না। তাই একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না।

উত্তর

রাহাতের ক্রয়কৃত দ্রব্যটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য-বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। একচটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ধারণাটির প্রবক্তা ই. এইচ চেম্বারলিন-এর মতে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর বৈশিষ্ট্যগুলো হলো- অনেক অপেক্ষাকৃত ছোট ছোট ফার্ম সদৃশ কিন্তু সামান্য পৃথককরণ দ্রব্য। শিল্পে প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা এবং অপূর্ণ ধারণা।অতএব একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক প্রনের বাজার, যেখানে বহুসংখ্যক বিক্রেতা একই ধরনের কিন্তু পৃথককৃত ও নিকট পরিবর্তক দ্রব্য বিক্রি করে থাকে। এরূপ বাজারের সূত্রপাত তখনই ঘটে যখন বহুসংখ্যক বিক্রেতা পৃথককৃত দ্রব্য উৎপাদন করে। এরূপ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে- বহুসংখ্যক বিক্রেতা, পৃথককৃত দ্রব্য, নিজস্ব দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বিক্রেতার আংশিক প্রভাব, নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা, বিজ্ঞাপনের আবশ্যকতা ইত্যাদি। বাংলাদেশে সাবান, টুথপেস্ট, কলম, সিগারেট ইত্যাদির বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ।রাহাতের ক্রয়কৃত বাজারের বৈশিষ্ট্যগুলোর সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। কারণ সে যে ম্যাটাডর কলম কিনতে গিয়েছে তার সমতুল্য অন্য কলমও বাজারে আছে। যেমন ইকোনো। এটিও গুণে ও মানে প্রায় একই হলেও এদের মধ্যে সামান্য পার্থক্য আছে। এছাড়া এগুলোর দামের মাঝেও পার্থক্য আছে। এসব বৈশিষ্ট্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে রাহাতের ক্রয়কৃত পণ্যের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে।অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।রাহাতের ক্রয়কৃত পণ্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও Monopolistic Com. বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার Perfect. Competition-এ AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু Monopolistic Competitive Market-এ সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতা সম্পর্কিত থাকে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।