উদ্দীপক অনুযায়ী ফার্ম কখন উৎপাদন বন্ধ করে দিবে?
উত্তর: উদ্দীপক অনুযায়ী ফার্ম কখন উৎপাদন বন্ধ করে দেবে তার নিচে বিশ্লেষণ করা হলো- . উদ্দীপকে উল্লিখিত চিত্রটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য নির্দেশ করে। স্বল্পমেয়াদ বলতে এমন এক সময় মেয়াদকে বোঝানো হয় যখন ফার্ম উৎপাদনের স্থির উপাদান পরিবর্তন করতে পারে না কিন্তু পরিবর্তনীয় উপাদান পরিবর্তন করতে পারে। ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তবে তাকে স্থির খরচ বহন করেই যেতে হয়। অর্থাৎ ফার্ম উৎপাদন করুক বা না করুক তাকে স্থির খরচ (যেমন- যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি, বিদ্যুৎ ইত্যাদির ভাড়া ও রক্ষণাবেক্ষণ ব্যয়) বহন করতে হয়। তাই স্বল্পমেয়াদে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে যদি সেই উৎপাদন দ্বারা পরিবর্তনশীল খরচের সাথে স্থির খরচের কিছুটা ওঠে আসে। উদ্দীপকের চিত্রে MC ও MR রেখা F বিন্দুতে ছেদ করায় ভারসাম্য নির্ধারণ হয়েছে। এই ভারসাম্য অনুযায়ী ফার্মের মোট আয় (TR)= [গণিত] টাকা এবং মোট ব্যয় [গণিত] টাকা। যেহেতু TC = [গণিত] তাই ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। চিত্রে AVC হলো গড় পরিবর্তনশীল ব্যয় রেখা। এ রেখা দ্বারা ফার্মের পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জানা যায়। উক্ত ফার্ম যতক্ষণ পর্যন্ত AVC রেখার উপরে অবস্থান করবে অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা মোট আয় বেশি থাকবে ততক্ষণ ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ পরিচালনা করবে। এক্ষেত্রে ফার্মের গড় আয় যদি গড় পরিবর্তনশীল ব্যয়ের সমান হয় বা তার থেকে কমে যায় তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী ফার্ম কখন উৎপাদন বন্ধ করে দিবে?
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর