স্বল্পকালে ফার্ম চিত্রে প্রদর্শিত মুনাফা ব্যতীত আর কোন ধরনের মুনাফা অর্জন করে? চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: স্বল্পকালে ফার্ম মূলত তিন ধরনের অবস্থায় থাকতে পারে: ১. অস্বাভাবিক মুনাফা; ২. স্বাভাবিক মুনাফা ও ৩. ক্ষতিসহ ভারসাম্য অবস্থা। উদ্দীপকে চিত্রে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। তাই ফার্ম এ মুনাফা ব্যতীত আরো স্বাভাবিক মুনাফা ও ক্ষতিসহ ভারসাম্য অবস্থা অর্জন করে। এসব অবস্থা মূলত AC এর অবস্থানের ওপর নির্ভর করে- স্বাভাবিক মুনাফা: স্বল্পকালে, যখন ফার্মের মোট আয় (TR) এবং মোট ব্যয় (TC) সমান হয়, তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রে গড় ব্যয় রেখা [গণিত] হলে ফার্মের গড় আয় (AR) গড় ব্যয়ের (AC) সমান হয়, অর্থাৎ TR = TC ক্ষতিসহ ভারসাম্য অবস্থা: স্বল্পকালে, যদি গড় আয় (AR) গড় ব্যয়ের (AC) চেয়ে কম হয় তাহলে ফার্ম ক্ষতির মধ্যে থাকবে। চিত্রে গড় ব্যয় রেখা [গণিত] হলে ফার্মের গড় আয় (AR) গড় ব্যয়ের (AC) চেয়ে কম হয়, অর্থাৎ TR < TC। এমতাবস্থায় ফার্ম ক্ষতিসহ ভারসাম্যে উপনীত হয়। সুতরাং বলা যায়, স্বল্পকালে ফার্ম শুধুমাত্র অস্বাভাবিক মুনাফা অর্জন করে না, বরং স্বাভাবিক মুনাফা অর্জন করতেও পারে এবং কখনো কখনো ক্ষতি অবস্থায়ও থাকতে পারে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
স্বল্পকালে ফার্ম চিত্রে প্রদর্শিত মুনাফা ব্যতীত আর কোন ধরনের মুনাফা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর