প্রদর্শিত চিত্র হতে ফার্মের মোট আয়, মোট ব্যয় ও মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য বোঝানো হয়েছে। প্রদর্শিত চিত্র হতে ফার্মের মোট আয়, মোট ব্যয় ও মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো- উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশিত। এক্ষেত্রে প্রয়োজনীয় শর্তে- (i) MR = MC এবং (ii) MR রেখার ঢাল < MC রেখার ঢাল। অর্থাৎ MC রেখা ভারসাম্যের MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে। চিত্রে E বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হয়েছে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। যেখানে ভারসাম্য দাম 20 টাকা এবং ভারসাম্য পরিমাণ 100 একক। এছাড়া SAC রেখা অনুযায়ী গড় ব্যয় AC = 20 ∴ মোট আয় TR = ভারসাম্য দাম × উৎপাদনের পরিমাণ = 20 × 100 = 2000 এবং মোট ব্যয় TC = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = 20 × 100 = 2000 আমরা জানি, মুনাফা [গণিত] = 2000-2000 = 0 শূন্য (0) মুনাফাই হলো ফার্মের স্বাভাবিক মুনাফা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
প্রদর্শিত চিত্র হতে ফার্মের মোট আয়, মোট ব্যয় ও মুনাফার পরিমাণ নির্ণ…
যশোর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর