শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ইলিশ বাড়ি' খাবারের দোকানটি অর্থনীতির যে বাজারকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যগুলো লেখ।

উত্তর: উদ্দীপকের 'আহারে-বাহারে' খাবার দোকানটি অর্থনীতির অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণিভুক্ত একচেটিয়া বাজারকে নির্দেশ করছে। নিচে এই বাজারব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরা হলো- একচেটিয়া বাজারে একজন বিক্রেতা বা একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান থাকে। একচেটিয়া কারবারি দ্রব্যের যোগানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান হ্রাস-বৃদ্ধি করে দাম বাড়াতে বা কমাতে পারে। এই বাজারব্যবস্থায় নতুন কোনো ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে না। একচেটিয়া কারবারি দাম সৃষ্টিকারী; দামগ্রহীতা নয়। একচেটিয়া কারবারি ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। একচেটিয়া কারবারের শিল্পে একটিমাত্র উৎপাদক ফার্ম থাকায় শিল্প ও ফার্মের যোগান রেখা একই হয়। একচেটিয়া বাজারে সাধারণত বিকল্প বা ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্যের অভাব থাকে। একচেটিয়া বাজারে পণ্যের বিজ্ঞাপনের গুরুত্ব কম। উদ্দীপকে মাওয়া ঘাটে মানসম্মত খাবারের জন্য একমাত্র দোকান আহারে-বাহারে। ফলে তারা পর্যটকের কাছ থেকে খাবারের বেশি দাম ধার্য করে। এসবই একচেটিয়া বাজারকে নির্দেশ করে। যে বাজারে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের 'ইলিশ বাড়ি' খাবারের দোকানটি অর্থনীতির যে বাজারকে নির্দেশ …

উদ্দীপক

মাওয়াঘাট বর্তমানে নতুন একটি পর্যটন কেন্দ্র। সেখানে 'ইলিশ বাড়ি' নামে একটি খাবারের দোকান গড়ে উঠেছে। আর কোনো মানসম্মত খাবারের দোকান না থাকায় পর্যটকরা সেখান থেকে বেশি দামে খাবার খেতে বাধ্য হয়। অথচ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে বহুসংখ্যক খাবারের দোকান থাকায় পর্যটকরা এসব সমস্যার সম্মুখীন হয় না।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয়-বিক্রয় হয়।

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দামগ্রহীতা বলা হয়। এ বাজারের মূল লক্ষ্য হলো P = AR = MR, অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা ও যোগান দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই নির্ধারিত দামটি ফার্মকে গ্রহণ করতে হয় এবং এ দামেই দ্রব্য বিক্রি করতে হয়। এ কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয়।

উত্তর

উদ্দীপকের 'আহারে-বাহারে' খাবার দোকানটি অর্থনীতির অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণিভুক্ত একচেটিয়া বাজারকে নির্দেশ করছে। নিচে এই বাজারব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরা হলো- একচেটিয়া বাজারে একজন বিক্রেতা বা একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান থাকে। একচেটিয়া কারবারি দ্রব্যের যোগানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান হ্রাস-বৃদ্ধি করে দাম বাড়াতে বা কমাতে পারে। এই বাজারব্যবস্থায় নতুন কোনো ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে না। একচেটিয়া কারবারি দাম সৃষ্টিকারী; দামগ্রহীতা নয়। একচেটিয়া কারবারি ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। একচেটিয়া কারবারের শিল্পে একটিমাত্র উৎপাদক ফার্ম থাকায় শিল্প ও ফার্মের যোগান রেখা একই হয়। একচেটিয়া বাজারে সাধারণত বিকল্প বা ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্যের অভাব থাকে। একচেটিয়া বাজারে পণ্যের বিজ্ঞাপনের গুরুত্ব কম। উদ্দীপকে মাওয়া ঘাটে মানসম্মত খাবারের জন্য একমাত্র দোকান আহারে-বাহারে। ফলে তারা পর্যটকের কাছ থেকে খাবারের বেশি দাম ধার্য করে। এসবই একচেটিয়া বাজারকে নির্দেশ করে। যে বাজারে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে।

উত্তর

উদ্দীপকে নতুন পর্যটন কেন্দ্রটি একচেটিয়া বাজারের সাথে এবং অন্যান্য পর্যটন কেন্দ্রের খাবারের দোকান পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সংগতিপূর্ণ। নিচে এই দুই বাজারব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- (i) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অসংখ্য। কিন্তু একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য হলেও বিক্রেতার সংখ্যা একজন। (ii) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য বা পণ্য সর্বত্র একই দামে ক্রয়-বিক্রয় হয়। কিন্তু একচেটিয়া বাজারে দ্রব্যের দাম সর্বত্র সমান থাকে না। (iii) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। কিন্তু একচেটিয়া বাজারে উৎপাদক বা ফার্ম ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করে। (iv) পূর্ণ প্রতিযোগিতায় বাজার দামের ওপর কোনো বিশেষ ফার্মের প্রভাব পড়ে না। ফলে AR=MR = P রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু একচেটিয়া বাজারে AR রেখা বা দাম রেখা ডানদিকে নিম্নগামী। ফলে দাম হ্রাস-বৃদ্ধির মাধ্যমে একচেটিয়া কারবারি উৎপাদন বা বিক্রির পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারে। (v) পূর্ণ প্রতিযোগিতায় ফার্মসমূহ অবাধে শিল্পে প্রবেশ কিংবা প্রস্থান করতে পারে। কিন্তু একচেটিয়া কারবারে বিশেষ দ্রব্যের উৎপাদন বিশেষ বিশেষ উৎপাদক নিয়ন্ত্রণ করে থাকে।. (vi) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের পরিমাণ একচেটিয়ার তুলনায় অধিক হয়। ফলে দ্রব্যের দাম কম থাকে। পক্ষান্তরে, একচেটিয়া কারবারি নিজের ইচ্ছামতো দাম নির্ধারণ করে বলে দাম অধিক হয়। (vii) পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে শুধু স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। কিন্তু একচেটিয়া কারবারে দীর্ঘকালেও অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে। (viii) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড়? আয় ও প্রান্তিক আয় রেখা নিম্নরূপ- অন্যদিকে একচেটিয়া বাজারের গড় P আয় ও প্রান্তিক আয় রেখা নিম্নরূপ-
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের 'ইলিশ বাড়ি' খাবারের দোকানটি অর্থনীতির যে বাজারকে নির্দেশ … | Prosthuti