নতুন পর্যটন কেন্দ্র ও অন্যান্য পর্যটন কেন্দ্রের খাবার দোকানের যে যে বাজারের সাথে সংগতিপূর্ণ তাদের বৈশিষ্ট্যের তুলনামূলক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নতুন পর্যটন কেন্দ্রটি একচেটিয়া বাজারের সাথে এবং অন্যান্য পর্যটন কেন্দ্রের খাবারের দোকান পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সংগতিপূর্ণ। নিচে এই দুই বাজারব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- (i) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অসংখ্য। কিন্তু একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য হলেও বিক্রেতার সংখ্যা একজন। (ii) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য বা পণ্য সর্বত্র একই দামে ক্রয়-বিক্রয় হয়। কিন্তু একচেটিয়া বাজারে দ্রব্যের দাম সর্বত্র সমান থাকে না। (iii) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। কিন্তু একচেটিয়া বাজারে উৎপাদক বা ফার্ম ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করে। (iv) পূর্ণ প্রতিযোগিতায় বাজার দামের ওপর কোনো বিশেষ ফার্মের প্রভাব পড়ে না। ফলে AR=MR = P রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু একচেটিয়া বাজারে AR রেখা বা দাম রেখা ডানদিকে নিম্নগামী। ফলে দাম হ্রাস-বৃদ্ধির মাধ্যমে একচেটিয়া কারবারি উৎপাদন বা বিক্রির পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারে। (v) পূর্ণ প্রতিযোগিতায় ফার্মসমূহ অবাধে শিল্পে প্রবেশ কিংবা প্রস্থান করতে পারে। কিন্তু একচেটিয়া কারবারে বিশেষ দ্রব্যের উৎপাদন বিশেষ বিশেষ উৎপাদক নিয়ন্ত্রণ করে থাকে।. (vi) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের পরিমাণ একচেটিয়ার তুলনায় অধিক হয়। ফলে দ্রব্যের দাম কম থাকে। পক্ষান্তরে, একচেটিয়া কারবারি নিজের ইচ্ছামতো দাম নির্ধারণ করে বলে দাম অধিক হয়। (vii) পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে শুধু স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। কিন্তু একচেটিয়া কারবারে দীর্ঘকালেও অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে। (viii) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড়? আয় ও প্রান্তিক আয় রেখা নিম্নরূপ- অন্যদিকে একচেটিয়া বাজারের গড় P আয় ও প্রান্তিক আয় রেখা নিম্নরূপ-
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
নতুন পর্যটন কেন্দ্র ও অন্যান্য পর্যটন কেন্দ্রের খাবার দোকানের যে যে…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর