উদ্দীপকের আলোকে স্বল্পকালে ফার্ম কীভাবে অ-স্বাভাবিক মুনাফা অর্জন করবে? ব্যাখ্যা কর।
উত্তর: স্বল্লকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম P > AC শর্তে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকের আলোকে এ বাজারে স্বল্পকালীন অস্বাভাবিক মুনাফার ভারসাম্য রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো- চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে SAC ও SMC যথাক্রমে স্বল্পকালীন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা এবং MR = AR = P = D যথাক্রমে প্রান্তিক আয়, গড় আয়, দাম ও চাহিদা রেখা নির্দেশ করে। চিত্রে E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। কারণ E বিন্দুতে SMC রেখা MR রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরে ওঠে। ফলে E বিন্দুতে SMC = SMR এবং SMC রেখার ঢাল > SMR রেখার ঢাল হওয়ায় ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়।এ অবস্থায় ভারসাম্য দাম ON এবং ভারসাম্য পরিমাণ OM | SAC অনুযায়ী এই OM পরিমাণ উৎপাদন করতে ফার্মের মোট ব্যয় হয় OP × OM = OPRM। আবার OM পরিমাণ উৎপাদন করে ফার্মের মোট আয় হয় ON × OM = ONEM পরিমাণ। এ অবস্থায় ফার্মের মুনাফা [গণিত] = TR-TC = ONEM – OPRM = PNER যা অস্বাভাবিক মুনাফা নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে স্বল্পকালে ফার্ম কীভাবে অ-স্বাভাবিক মুনাফা অর্জন কর…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর