দ্রব্য দুটির বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্রব্যের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামলক বাজারের পণ্য। অপরদিকে, 'খ' দ্রব্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ দুটি বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। আবার, পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।'ক' দ্রব্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার পূর্ণ প্রতিযোগিতায় AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ পতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতার তুলনা করা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দ্রব্য দুটির বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর