শেয়ারFacebookWhatsApp

দ্রব্য দুটির বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে 'ক' দ্রব্যের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামলক বাজারের পণ্য। অপরদিকে, 'খ' দ্রব্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ দুটি বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। আবার, পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।'ক' দ্রব্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার পূর্ণ প্রতিযোগিতায় AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতার তুলনা করা যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

দ্রব্য দুটির বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' এবং 'খ' দুই ধরনের দ্রব্য। ক দ্রব্যটি উৎপাদনের জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। বিভিন্ন নামে ও বিভিন্ন রঙের মোড়কে প্রক্রিয়াজাত হয়ে দ্রব্যটি বাজারে বিক্রয় হয়। বিক্রয়ের পরিমাণ বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে, 'খ' দ্রব্যটির অসংখ্য ক্রেতা ও বিক্রেতা রয়েছে এবং একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি বিক্রয় হয়।

Mymensingh · 2025

উত্তর

একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের কাজে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টিকে শিল্প বলা হয়।

উত্তর

ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফা π=TRTC=0\pi=\mathrm{TR}-\mathrm{TC}=0 হয়। সুতরাং শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। দীর্ঘকালীন একচেটিয়া বাজার ও দীর্ঘকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। তবে এক্ষেত্রে ভারসাম্য অর্জনের নির্ধারিত দুটি শর্ত ছাড়াও অতিরিক্ত শর্ত P=AR=ACP = AR = AC পালিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' দ্রব্যটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে।অতএব, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে বহুসংখ্যক বিক্রেতা একই ধরনের কিন্তু পৃথকৃত ও নিকট পরিবর্তক দ্রব্য বিক্রি করে থাকে। এরূপ বাজারের সূত্রপাত তখনই ঘটে যখন বহুসংখ্যক বিক্রেতা পৃথকৃত দ্রব্য উৎপাদন করে। এরূপ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে- বহুসংখ্যক বিক্রেতা, পৃথকৃত দ্রব্য, নিজস্ব দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বিক্রেতার আংশিক প্রভাব, নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা, বিজ্ঞাপনের আবশ্যকতা ইত্যাদি। বাংলাদেশে সাবান, টুথপেস্ট, কলম ইত্যাদির বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ।'ক' দ্রব্যটির বৈশিষ্ট্যগুলোর সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। এসব দ্রব্যের বাজারে অনেক কোম্পানি আছে। বিভিন্ন নামে ও বিভিন্ন মোড়কে প্রক্রিয়াজাত হয়ে দ্রব্যটি বিক্রয় হয়। বিক্রয় বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বৈশিষ্ট্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' দ্রব্যের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামলক বাজারের পণ্য। অপরদিকে, 'খ' দ্রব্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ দুটি বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। আবার, পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।'ক' দ্রব্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার পূর্ণ প্রতিযোগিতায় AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতার তুলনা করা যায়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।