উদ্দীপকের চিত্রে A ও B কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে A হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং B হচ্ছে একচেটিয়া বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যে বাজারে একজন মাছ বিক্রেতা কোনো নির্দিষ্ট দ্রব্যের মোট যোগান প্রদান করে তাকে একচেটিয়া বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম স্থির থাকে। আর একচেটিয়া বাজারে বিক্রেতা দাম নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে A বাজারে AR=MR দেখানো হয়েছে। সাধারণত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম, বাজার চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। ফলে এবাজারে পণ্যের দাম স্থির থাকে। তাই এ বাজারে গড় আয়, দাম ও প্রান্তিক আয় সমান থাকে। অপরদিকে, 'B [গণিত] বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা ডানদিকে নিম্নগামী। সাধারণত একচেটিয়া বাজারে বিক্রেতা একাই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করলেও বেশি বিক্রি করতে চাইলে তাকে দাম কমাতে হয়। তাই এই বাজারে প্রান্তিক আয় ও গড় আয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাই বলা যায়, উপরের বৈশিষ্ট্য মতে, A হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং 'B [গণিত] হলো একচেটিয়া বাজার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে A ও B কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর