উদ্দীপকের AC রেখা E2 বিন্দু দিয়ে গমন করলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে? চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: AC রেখা স্থানান্তরিত হয়ে E2 বিন্দু দিয়ে গমন করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপর অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আর AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকে চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা E2 বিন্দুতে অবস্থান করলে তা AR রেখাকে স্পর্শ করবে। তখন P=AC হবে। তাই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে E0 বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হওয়ায় E0 বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের, মোট আয় (TR)=(20×140)=2800 আর, মোট ব্যয়(TC)=(20×140)=2800 সুতরাং, মুনাফা =(2800-2800)=0 সুতরাং, AC রেখা E2 বিন্দুতে অবস্থান করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের AC রেখা E2 বিন্দু দিয়ে গমন করলে ভারসাম্যের উপর কি প্রভাব…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর