যদি AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করে তবে ভারসাম্যের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: AC রেখা যদি F বিন্দুতে দিয়ে যায় তাহলে ফার্মের ক্ষতি হবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপর অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আর AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা যদি F বিন্দু দিয়ে যায় তাহলে তা AR রেখার ওপরে অবস্থান করবে। ফলে ফার্মের গড় ব্যায় দামের চেয়ে বেশি হবে। তাই ফার্মের ক্ষতি হবে। নিচে চিত্রে দেখানো হলো :চিত্রে E বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হওয়ায় ফার্মের ভারসাম্য অর্জন হয়। এক্ষেত্রে ফার্মের ভারসাম্য পরিমাণ Q একক দাম P এবং গড় ব্যয় OP1 । সুতরাং, ফার্মের মোট মুনাফা = মোট আয়-মোট ব্যায়=OP×OQ -OP1×OQ=OPGQ-OP1FQ=-PP1FGসুতরাং, উদ্দীপকের AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মের ক্ষতি হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করে তবে ভারসাম্যের ক্ষেত্রে কি প…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর