উদ্দীপক অনুযায়ী, যুক্তি বিশ্লেষণসহ ভারসাম্য বিন্দু, দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী ভারসাম্য বিন্দু b। উৎপাদনের ক্ষেত্রে ভারসাম্য বিন্দুতে ফার্ম স্থিতাবস্থা লাভ করে। ফার্মের ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পালন করতে হয়। যথা ১ ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হবে। ২ প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। শর্ত দুটির কোনো একটি পালিত না হলে ফার্ম ভারসাম্য অর্জন করবে না। উদ্দীপকে ফারহানের ফার্মের প্রান্তিক আয় (MR) রেখা ও স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা (SMC) দেওয়া আছে। a বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়েছে। কিন্তু MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বড় হয়নি। তাই এটি ভারসাম্য বিন্দু নয়। কিন্তু b বিন্দুতে ফার্মের MR ও MC সমান হয়েছে। একই সাথে MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বড় হয়েছে। অর্থাৎ ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়েছে। তাই b বিন্দুই হলো উদ্দীপকের ভারসাম্য বিন্দু। b বিন্দুতে ভারসাম্য দাম OP পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ OQ পরিমাণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, যুক্তি বিশ্লেষণসহ ভারসাম্য বিন্দু, দাম ও ভারসাম্য…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর