উদ্দীপক অনুযায়ী AC রেখা অঙ্কন করে ফ্যাক্টরির অস্বাভাবিক মুনাফার প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: গড় ব্যয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করলে অস্বাভাবিক মুনাফা অর্জন হয়। স্বল্পকালে ফার্ম গড় ব্যয় রেখার অবস্থানের ভিত্তিতে কখনো স্বাভাবিক মুনাফা আবার কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ভারসাম্য অবস্থায় ফার্মের গড় ব্যয় দাম অপেক্ষা কম হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তাই গড় ব্যয় রেখা দাম রেখার নিচে অবস্থান করে। আবার গড় ব্যয় রেখা দামের সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকে ফারহানের ফার্মের প্রান্তিক আয় ও গড় আয় এবং স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা দেওয়া আছে। ফার্মটি 'b [গণিত] বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। অস্বাভাবিক মুনাফা অর্জনের জন্য প্রয়োজনীয় গড় খরচ রেখা অঙ্কন করা হলো- চিত্রে b বিন্দুতে ভারসাম্য অর্জনের উভয় শর্ত পালিত হওয়ায় উক্ত বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করেছে। ভারসাম্য অবস্থায় ফার্মের গড় ব্যয় OP1 এবং দাম OP0 পরিমাণ। Q0 পরিমাণ উৎপাদন স্তরে ফার্মের মোট মুনাফা = মোট আয় – মোট ব্যয় = দাম × পরিমাণ – গড় ব্যয় × পরিমাণ = OP0 × OQ0 - OP1 × OQ0 = OP0bQ0 - OP1FQ0 = P1P0bF অর্থাৎ অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। সুতরাং, P1P0bF অঞ্চলই হলো অস্বাভাবিক মুনাফার অঞ্চল। ফর্মের গড় ব্যয় দামের চেয়ে কম হওয়ায় ফার্ম উক্ত অঞ্চলটি উদ্বৃত্ত হিসেবে লাভ করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী AC রেখা অঙ্কন করে ফ্যাক্টরির অস্বাভাবিক মুনাফার প্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর