শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র হতে মুনাফার পরিমাণ বের করো।

উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে ফার্মের ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন দেখানো হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে ভারসাম্য অর্জন করতে হলে দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হবে। দ্বিতীয়ত, MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়। চিত্রে ফার্মটির প্রান্তিক ব্যয় (MC) রেখা E বিন্দুতে প্রান্তিক আয় (MR) রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ওপরে উঠেছে। ফলে E বিন্দুতে MR = MC এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়েছে। কাজেই ফার্মটি E বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এ অবস্থায় ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে 100 টাকা এবং 100 একক। এই ভারসাম্য পরিমাণ 100 এককে ফার্মটির গড় ব্যয় 50 টাকা। এক্ষেত্রে, ফার্মটির মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = 100 × 100=10000 মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = 100 × 50 = 5000 ∴ মুনাফা ( [গণিত] ) = TR - TC = 10000 - 5000 = 5000 সুতরাং, TR > TC হওয়ায় ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের চিত্র হতে মুনাফার পরিমাণ বের করো।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

যে বাজারে একজন ক্রেতা কিন্তু বিক্রেতা অনেক থাকে তাকে মনোপসনি বাজার বলে।

উত্তর

মুদ্রা বাজার স্বল্পমেয়াদি ঋণ নিয়ে কাজ করে এবং মূলধন বাজার দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কাজ করে। মুদ্রা বাজারে বিল অব এক্সচেঞ্জ, প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্বল্পমেয়াদি সরকারি বন্ড ইত্যাদি ঋণ পত্রের লেনদেন হয়। অন্যদিকে মূলধন বাজারে শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি দীর্ঘমেয়াদি ঋণ পত্রের লেনদেন করা হয়। মুদ্রাবাজারে মূলধনের উৎস ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ। আর মূলধন বাজারে মূলধনের উৎস হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্রে ফার্মের ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন দেখানো হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে ভারসাম্য অর্জন করতে হলে দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হবে। দ্বিতীয়ত, MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়। চিত্রে ফার্মটির প্রান্তিক ব্যয় (MC) রেখা E বিন্দুতে প্রান্তিক আয় (MR) রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ওপরে উঠেছে। ফলে E বিন্দুতে MR = MC এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়েছে। কাজেই ফার্মটি E বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এ অবস্থায় ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে 100 টাকা এবং 100 একক। এই ভারসাম্য পরিমাণ 100 এককে ফার্মটির গড় ব্যয় 50 টাকা। এক্ষেত্রে, ফার্মটির মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = 100 × 100=10000 মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = 100 × 50 = 5000 ∴ মুনাফা (π)=TRTC=100005000=5000\pi) = TR - TC = 10000 - 5000 = 5000 সুতরাং, TR > TC হওয়ায় ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।

উত্তর

উদ্দীপকের ঔষধের বাজারের একটি ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করলে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করবে। অর্থাৎ গড় ব্যয় ও গড় আয় সমান হয়। ফলে মোট ব্যয় ও মোট আয় সমান হয়। উদ্দীপকে ঔষধের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হওয়ায় দ্রব্যের একটি নির্দিষ্ট দাম বজায় থাকে। এ অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান। অর্থাৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে। নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো— চিত্রে E বিন্দুতে MR ও MC রেখা পরস্পর ছেদ করেছে। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করেছে। এক্ষেত্রে ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরিমাণ Q0। সুতরাং, মোট আয়, TR = P × Q = OP0 x OQ0 = OP0EQ0 মোট ব্যয়, TC = AC x Q = OP0 × OQ0 = OP0EQ0 ∴ মুনাফা, π=TRTC=OP0EQ0OP0EQ0=0\pi = TR - TC = OP0EQ0 - OP0EQ0 = 0 অর্থাৎ, মুনাফার পরিমাণ শূন্য (০) হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের চিত্র হতে মুনাফার পরিমাণ বের করো। | Prosthuti