উদ্দীপক অনুযায়ী AC রেখা E বিন্দু দিয়ে গমন করলে মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের ঔষধের বাজারের একটি ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করলে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করবে। অর্থাৎ গড় ব্যয় ও গড় আয় সমান হয়। ফলে মোট ব্যয় ও মোট আয় সমান হয়। উদ্দীপকে ঔষধের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হওয়ায় দ্রব্যের একটি নির্দিষ্ট দাম বজায় থাকে। এ অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান। অর্থাৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে। নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো— চিত্রে E বিন্দুতে MR ও MC রেখা পরস্পর ছেদ করেছে। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করেছে। এক্ষেত্রে ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরিমাণ Q0। সুতরাং, মোট আয়, TR = P × Q = OP0 x OQ0 = OP0EQ0 মোট ব্যয়, TC = AC x Q = OP0 × OQ0 = OP0EQ0 ∴ মুনাফা, [গণিত] = TR - TC = OP0EQ0 - OP0EQ0 = 0 অর্থাৎ, মুনাফার পরিমাণ শূন্য (০) হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী AC রেখা E বিন্দু দিয়ে গমন করলে মুনাফার পরিমাণ নির…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর