উদ্দীপকের ফার্মটির গড় ব্যয় (AC) F বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার উপর কি প্রভাব পড়বে? তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফার্মটির গড় ব্যয় (AC) F বিন্দু দিয়ে অতিক্রম করলে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচে তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো :AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR রেখার উপর অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের চিত্রের ভারসাম্য অবস্থায় গড় ব্যয় AC রেখা যদি F বিন্দু দিয়ে যায় তবে গড় ব্যয় AC রেখাটি AR রেখার নিচে অবস্থান করবে। তখন P > AC হবে। এই ক্ষেত্রে চিত্রটি হবে নিম্নরূপ :চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের গড় ব্যয় AC = 20, P = 30, Q = 200। সুতরাং ,মোট আয় (TR) = 30× 200 = 6000মোট ব্যয় (TC) = 20× 200 = 4000মুনাফা = 6000 – 4000 = 2000সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ফার্মটির গড় ব্যয় (AC) F বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর