উদ্দীপকে AC রেখা স্থানান্তর হয়ে G বিন্দুতে অবস্থান করলে মুনাফার কি কোনো পরিবর্তন হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো।
উত্তর: AC রেখা স্থানান্তরিত হয়ে ও বিন্দুতে অবস্থান করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আর AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা G বিন্দুতে অবস্থান করলে তা AR রেখাকে স্পর্শ করবে। তখন P = AC হবে। তাই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে E বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হওয়ায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের, মোট আয় (TR) = OP1 × OQ = OP₁GQ আর, মোট ব্যয় (TC) = OP₁ × OQ = OP₁GQ সুতরাং, মুনাফা = OP₁GQ – OP₁GQ = 0 সুতরাং, AC রেখা G বিন্দুতে অবস্থান করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে AC রেখা স্থানান্তর হয়ে G বিন্দুতে অবস্থান করলে মুনাফার কি …
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর