উদ্দীপকে উল্লিখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব? মতামত দাও।
উত্তর: না, উল্লিখিত মুনাফা সব ক্ষেত্রে অর্জন সম্ভব নয়। সাধারণত AC তথা গড় ব্যয়ের ওপর মুনাফা পরিমাণ নির্ভর করে। AC রেখা যদি AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আবার AC রেখা যদি AR রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্মটি লোকসান করবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপর অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখাকে স্পর্শ করে তাহলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকের চিত্রে AC রেখা AR রেখার নিচে অবস্থান করছে। তাই ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে । নিচে ফার্মের স্বাভাবিক মুনাফা ও লোকসানের চিত্র দেখানো হলো : চিত্র: স্বাভাবিক মুনাফা ও লোকসান করে উৎপাদন প্রথম চিত্রে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করছে। ফলে দ্রব্যের দাম(P) ও গড় ব্যয় (AC) সমান এবং ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। দ্বিতীয় চিত্রে AC রেখা AR রেখার ওপরে অবস্থান করছে। অর্থাৎ দ্রব্যের গড় ব্যয় (AC) দামের চেয়ে বেশি। ফলে ফার্মটি লোকসানের সম্মুখীন হয়েছে। অতএব আমরা বলতে পারি, উদ্দীপকের চিত্রটির মুনাফা সবসময় অর্জন সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব? মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর