উদ্দীপক অনুযায়ী ভারসাম্য বিন্দু, দাম ও পরিমাণ নির্ণয় কর। (যথাযথ যুক্তি বিশ্লেষণসহ)
উত্তর: ভারসাম্য বিন্দুতে ফার্মের মোটা আয় ও মোট ব্যয় সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের জন্য ফার্মকে দুটি শর্ত পূরণ করতে হয়। i) ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান। অর্থাৎ MR = MC হবে। ii) ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিকে ছেদ করে ওপরে ওঠে যাবে। অর্থাৎ MC রেখার ঢাল > MR রেখার ঢাল হবে। এ দুইটি শর্ত পূরণ হলেই ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছাতে পারে। উদ্দীপকে চিত্রে সোহাগ গার্মেন্টস এর প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় রেখা E বিন্দুতে ছেত করছে। একই সাথে MC রেখার ঢাল > MR রেখার ঢাল হয়েছে। তাই E বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করেছে। E বিন্দুতে ফার্মের গড় আয় 10 যা দামকে নির্দেশ করে। আর উক্ত বিন্দুতে ভারসাম্য পরিমাণ Q = 15 একক। ভারসাম্য দাম হলো 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো 15 একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী ভারসাম্য বিন্দু, দাম ও পরিমাণ নির্ণয় কর। (যথাযথ য…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর