উদ্দীপকের বাজারটির প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। নিচে তা বিশ্লেষণ করা হলো : যে বাজারে বহুসংখ্যক ক্রেতা একই জাতীয় কিন্তু পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে তাই একচেটিয়ামূলক বাজার। এ বাজারে বিক্রেতা বিভিন্ন ট্রেডমার্ক ও ব্র্যান্ডের মাধ্যমে দ্রব্য পৃথকীকরণের চেষ্টা করে। যেমন বিভিন্ন রকমের সাবান। এ ধরনের বাজারে ফার্মগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকায় কোনো কার্টেল বা সমিতি টেকে না। উদ্দীপকে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত ১০টি বেকারি ফার্ম প্রত্যেকেই গমজাতীয় রুটি ও বিস্কুট উৎপাদন করে। প্রত্যেক ফার্মই নিজস্ব পণ্যের আলাদা আলাদা বিজ্ঞাপন দিলেও মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে নিজেদের মধ্যে সমিতি গঠন করেছে। যদিও উদ্যোগটি ফলপ্রসূ না হবার অনেক বাস্তব কারন বাজারে বৈশিষ্ট্যেই লুকানো আছে। অর্থাৎ ফার্মগুলোর মধ্যে তীব্রপ্রতিযোগিতা থাকায় সমিতি টিকে থাকতে পারে না। এ বৈশিষ্ট্যগুলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সাথে মিলে যায়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লেখিত বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বাজারটির প্রকৃতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর