প্রদত্ত উদ্দীপক থেকে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ বের করো।
উত্তর: মোট আয় থেকে মোট ব্যয়ের পরিমাণ বাদ দিলে মুনাফা পাওয়া যায়। উৎপাদনের যে বিন্দুতে ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করে তা ফার্মের ভারসাম্য বিন্দু। ভারসাম্য অর্জন করতে হলে ফার্মকে দুটি শর্ত পালন করতে হবে। প্রথমত, ফার্মের প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় সমান হতে হবে। দ্বিতীয়ত, ফার্মের প্রান্তিক ব্যয় রেখার ঢাল গড় ব্যয় রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। উদ্দীপকে E বিন্দুতে ফার্মে ভারসাম্য অর্জন করেছে। এ বিন্দুতে ফার্মের ভারসাম্য দাম 10, পরিমাণ 50 ও গড় ব্যয় 8। আমরা জানি, মোট আয় TR = P x Q = 10 x 50 = 500 এবং TC = AC × Q = 50 x 8 = 400 মোট মুনাফা ( [গণিত] ) = TR - TC = 500 - 400 = 100 সুতরাং, ফার্মের মোট আয় হলো 500, মোট ব্যয় হলো 400। ফলে মোট মুনাফা হলো 100।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপক থেকে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ …
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর