চিত্র অনুযায়ী গড় গড় ব্যয় AC গড় ব্যয় রেখা যদি বিন্দু E দিয়ে যায় তবে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: AC রেখা E বিন্দুতে স্পর্শ করে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে | অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা যদি 'E [গণিত] বিন্দুতে স্পর্শ করে। তাহলে তা AR রেখাকে স্পর্শ করবে। তখন ফার্মের দাম ও গড় ব্যয় সমান হবে। তাই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এক্ষেত্রে চিত্রটি হবে নিম্নরূপ: চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় E বিন্দুতে ভারসাম্য অর্জন হয়। এক্ষেত্রে ফার্মের মোট আয় (TR) = OP × OQ = OPEQ আর, মোট ব্যয় (TC) = OP x OQ = OPEQ সুতরাং, মুনাফা = OPEQ - OPEQ = 0 সুতরাং, AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
চিত্র অনুযায়ী গড় গড় ব্যয় AC গড় ব্যয় রেখা যদি বিন্দু E দিয়ে য…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর