উদ্দীপক থেকে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র অনুযায়ী এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে। i. প্রথমিক বা প্রয়োজনীয় শর্ত : MR = MC। অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়। ii. দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত : ভারসাম্য বিন্দুতে MR রেখার ঢাল < MC রেখার ঢাল । অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে। এছাড়া এই বাজারে AC-এর অবস্থানের ওপর মোট ব্যয় ও মুনাফার অবস্থা নির্ভর করে। উদ্দীপকের চিত্রে AR = MR যথাক্রমে গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। AC ও MC হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শর্তানুসারে E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। E বিন্দুতে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ OQ। গড় ব্যয় AC = OP1 আমরা জানি, মোট আয় (TR) = P × Q = OP × OQ = OPEQ মোট ব্যয় (TC) = AC × Q = OP1 × OQ = OP1FQ এক্ষেত্রে মুনাফার পরিমাণ ( [গণিত] ) = TR - TC =OPEQ - OP1FQ = P1PEF অতএব, উদ্দীপকের আলোকে, মোট আয় = OPEQ, মোট ব্যয় = OP1FQ এবং মুনাফা = P1PEF
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর