উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মের মুনাফার কী পরিবর্তন ঘটবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো- চিত্রে AR = MR হলো যথাক্রমে গড় আয় ও প্রান্তিক আয় রেখা। AC হলো প্রাথমিক গড় ব্যয় রেখা এবং MC হলো প্রান্তিক ব্যয় রেখা। বাজার ভারসাম্যের শর্তানুযায়ী E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। E বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ OQ । আমরা জানি, মোট আয় (TR) = P × Q = OP × OQ = OPEQ এখন AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে নতুন রেখাটি হবে AC1 I AC1 -এর অবস্থান অনুযায়ী, মোট ব্যয় (TC) = AC × Q = OP × OQ = OPEQ ∴ মুনাফা ( [গণিত] ) = TR - TC = OPEQ - OPEQ = O এই শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। সুতরাং বলা যায়, উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শক হলে মুনাফা = O হবে অর্থাৎ স্বাভাবিক হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মের মুনাফার কী পরিবর্ত…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর