উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা। এ রেখার মাধ্যমে কোনো দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদনের পরিমাণ জানা যায়। বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষে উৎপাদিত সংমিশ্রণগুলো থেকে চিত্র অঙ্কন করলেই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়।উদ্দীপকের তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো:
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্যের উৎপাদন নির্দেশিত হয়েছে। বর্তমান প্রযুক্তি ও মূলধন ব্যবহার করে Y দ্রব্য ও X দ্রব্য যথাক্রমে ১২ ও ০ একক উৎপাদন করা যায়। এটি A বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার, ৭ দ্রব্য ১০, ৮, ৫ ও ০ একক উৎপাদন করা হলে X দ্রব্যের উৎপাদন হয় যথাক্রমে ১, ২, ৩ ও ৪ একক। এগুলো চিত্রে B, C, D ও E বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের আলোকে দ্রব্যের অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।