শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে নির্বাচন কাকে বলে?

উত্তর: অর্থনীতিতে নির্বাচন বলতে একাধিক অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে বোঝায়।.

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে নির্বাচন কাকে বলে?

উদ্দীপক

জনাব Y রাষ্ট্র পরিচালিত একটি হাসপাতালের চিকিৎসক। তার ভাইয়ের একটি নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স আছে। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে হাসপাতালে রোগী পরিবহন করে জীবিকা নির্বাহ করেন। অপরদিকে, 'XX^{\prime} দেশে জনগণের চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধাদি রাষ্ট্র নিশ্চিত করে।

নটরডেম কলেজ · 2025

উত্তর

অর্থনীতিতে নির্বাচন বলতে একাধিক অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে বোঝায়।.

উত্তর

নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার গুরুত্ব নেই। কারণ নির্দেশমূলক অর্থব্যবস্থায় এরূপ দামব্যবস্থা দ্বারা দাম নির্ধারিত হয় না। এ অর্থব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল পণ্যের দাম নির্ধারণ করে। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্বারা বাজারদাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল দাম নির্ধারণ করে। তাই নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা অকার্যকর নেই।

উত্তর

উদ্দীপক হতে উভয় দেশের অর্থব্যবস্থা চিহ্নিত করা হলো-উদ্দীপকে জনাব -এর রাষ্ট্রে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় সরকারি এবং বেসরকারি মালিকানা পাশাপাশি বিরাজ করে। এজাতীয় অর্থব্যবস্থায় একদিকে যেমন বেসরকারি উদ্যোগে শিল্প এবং ব্যবসায়, পরিচালিত হয়, অন্যদিকে সরকারও উদ্যোক্তার ভূমিকা গ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকে জনাব -এর রাষ্ট্রে সরকারি হাসপাতাল রয়েছে আবার ব্যক্তিমালিকানায় এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় মালিকানার উপস্থিতি রয়েছে, যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে।আবার, উদ্দীপকে X দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা সরকারের এবং যৌথভাবে সমাজের সকল সম্পদের মালিক।উদ্দীপকে X দেশে জনগণের চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধাদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব Y-এর রাষ্ট্রে মিশ্র অর্থব্যবস্থা আর X দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। আর আমরা জানি, বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা অর্থাৎ উদ্দীপকের জনাব Y-এর দেশের অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থার সাথে মিল আছে।বাংলাদেশের অর্থব্যবস্থার দিকে লক্ষ করলে দেখা যায়, এই ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। এদেশে কিছু সম্পদ ব্যক্তিমালিকানায় এবং কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক কিছু সরকার এবং কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। ব্যক্তি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। এসব বৈশিষ্ট্য মিশ্র অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত বলা যায়। আমরা জানি, যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার অধীনে পণ্যের দাম নির্ধারিত হয়। বাংলাদেশেও ক্রেতা বা বিক্রেতা এককভাবে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতের মাধ্যমে এখানে দাম নির্ধারিত হয়।এদিকে উদ্দীপকের জনাব -এর দেশেও সরকারি-বেসরকারি উভয় মালিকানা বিদ্যমান। সুতরাং দেখা যায়, বাংলাদেশে ও উদ্দীপকের জনাব Y-এর দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
HSCEconomics 1st Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।